শনিবার, আগস্ট ২২, ২০২৬

মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তা চায় মোহনপুর থানা পুলিশ

মোহনপুর প্রতিনিধি ২২ জুলাই ২০২৬ ০৯:৪২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
মোহনপুর প্রতিনিধি ২২ জুলাই ২০২৬ ০৯:৪২ অপরাহ্ন
মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তা চায় মোহনপুর থানা পুলিশ

মোহনপুর থানা এলাকায় পাওয়া একজন অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান করছে মোহনপুর থানা পুলিশ। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর।

মোহনপুর থানা সূত্রে জানানো হয়, ২২ জুলাই ভোর ৪ টার দিকে উপজেলার খাড়ইল উচ্চবিদ্যালয়ের নিকটে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃতদেহ পড়ে আছে দেখে স্থানীয়রা মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ হাসপাতালে গিয়ে মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে আশপাশ এলাকায় অনেক খোঁজাখুজি করেও কোন আত্মীয়-স্বজন পাওয়া যায়নি। 

এ সংক্রান্তে মোহনপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। 

ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির পোশাক বা চেহারা দেখে কেউ শনাক্ত করতে পারলে মোহনপুর থানার ডিউটি অফিসার (০১৩২০-১২২৬৫১) অথবা অফিসার (ওসি) ইনচার্জ (০১৩২০-১২২৬৪৬) এর নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।