শনিবার, আগস্ট ২২, ২০২৬

রুয়েটের প্রশাসনিক ভবন নির্মাণে অতিরিক্ত ৭ কোটি টাকা ব্যয়ের অনুমোদন

সোনার দেশ ডেস্ক ২২ জুলাই ২০২৬ ০৯:৫৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সোনার দেশ ডেস্ক ২২ জুলাই ২০২৬ ০৯:৫৭ অপরাহ্ন
রুয়েটের প্রশাসনিক ভবন নির্মাণে অতিরিক্ত ৭ কোটি টাকা ব্যয়ের অনুমোদন
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়/ফাইল ছবি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের আওতায় ১০ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন নির্মাণকাজে ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৭ কোটি ৩৩ লাখ ৬৯ হাজার ৩৮৯ টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (২২ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের আওতায় ১০ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন নির্মাণের পূর্তকাজ বিশ্বাস ট্রেডিং অ্যান্ড কনস্ট্রাকশনের সঙ্গে ৩৭ কোটি ৭৭ লাখ ৩০ হাজার টাকায় চুক্তিবদ্ধ হয়।

তবে নির্মাণকাজ চলমান অবস্থায় প্রকল্পের নকশায় পরিবর্তন আনা হলে চুক্তিভুক্ত ও চুক্তিবহির্ভূত কয়েকটি কাজের পরিমাণ বৃদ্ধি ও হ্রাস পায়। এর ফলে ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৭ কোটি ৩৩ লাখ ৬৯ হাজার ৩৮৯ টাকা ব্যয় প্রয়োজন হয়। এই ব্যয় বাড়ানোর অনুমোদনের ফলে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৪৫ কোটি ১০ লাখ ৯৯ হাজার ৩৮৯ টাকা।

তথ্যসূত্র: জাগোনিউজ