নগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ মাদকবিরোধী অভিযানে ৩৯ পুরিয়া গাঁজাসহ ১১ জনকে এবং কাশিয়াডাঙ্গা থানা পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও হেরোইন সেবনরত অবস্থায় আরও ২ জনকে আটক করে। খবর বিজ্ঞপ্তির।
অভিযানকালে রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকা হতে (১) গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার ছোট বনগ্রাম গ্রামের মৃত মন্টুর ছেলে মোঃ নুর আলম (২৬)-কে ৫ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, (২) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর গ্রামের মোঃ আশরাফ আলীর ছেলে মোঃ শামীম (৩০)-কে ৫ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, (৩) রাজপাড়া থানার শ্রীরামপুর গ্রামের মোঃ শাহ আলমের ছেলে মোঃ ইমরান (২১)-কে ৫ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, (৪) দামকুড়া থানার বেরপাড়া গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে মোঃ রুবাইয়াদ আহম্মেদ (২০)-কে ৫ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড,
(৫) বোয়ালিয়া থানার রানীবাজার গ্রামের আলাউদ্দিনের ছেলে আজিম (২৬)-কে ৫ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, (৬) চাঁপাইনবাবগঞ্জ জেলার বেলীপুকুর গ্রামের মোঃ ইয়াসিন আলীর ছেলে আরিফ (২৬)-কে ১ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, (৭) কাশিয়াডাঙ্গা থানার মিয়াপুর গ্রামের মোঃ রইজ উদ্দিনের ছেলে সাবিউল ইসলাম (৩০)-কে ৩ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, (৮) রাজপাড়া থানার আকসানগর গ্রামের মোঃ তাজিমের ছেলে মোঃ আশিক (২২)-কে ৩ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, (৯) রাজপাড়া থানার দাশপুকুর গ্রামের মোঃ ফজলুর ছেলে মোঃ কাউসার (২২)-কে ৭ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড,
(১০) নওগাঁ জেলার মহাদেবপুর থানার জয়পুর গ্রামের মোতাহব্বতুল্লাহর ছেলে, বর্তমানে বোয়ালিয়া থানার নিউমার্কেট এলাকার বাসিন্দা আলামিন (১৮)-কে ৩ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং (১১) রাজশাহী জেলার মোহনপুর থানার মোহাব্বতপুর গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে ইমান (১৮)-কে ৩ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ গুড়িপাড়া লেকেরধার এলাকা হতে (১২) একই থানার টুলটুলিপাড়া গ্রামের মোঃ আমজাদ আলীর ছেলে মোঃ হৃদয় (২২)-কে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং (১৩) বোয়ালিয়া থানার তাইলমারী গ্রামের মৃত কসিমুদ্দিনের ছেলে মোঃ কামরুল ইসলাম (৫৫)-কে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)(৫) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ৩৬(১)(৫) ধারা অনুযায়ী তাদের এ সাজা প্রদান করা হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক-সংক্রান্ত অপরাধ দমন এবং আইনের যথাযথ প্রয়োগে আরএমপির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।