শনিবার, আগস্ট ২২, ২০২৬

জেলা পুলিশের এক সপ্তার বিশেষ অভিযান শুরু, প্রথম দিনে ১২জন গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ২২ জুলাই ২০২৬ ১০:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২২ জুলাই ২০২৬ ১০:২৪ অপরাহ্ন
জেলা পুলিশের এক সপ্তার বিশেষ অভিযান শুরু, প্রথম দিনে ১২জন গ্রেফতার

রাজশাহী জেলায় সাত দিনব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ। অভিযানের প্রথম দিনেই বিভিন্ন ধরনের মাদক উদ্ধার এবং পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশ জানায়, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদের নির্দেশনা এবং রাজশাহী জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের তত্ত্বাবধানে ২১ থেকে ২৭ জুলাই পর্যন্ত এ বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুসংহত রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অভিযানের প্রথম দিনে গোদাগাড়ী, তানোর, মোহনপুর, পুঠিয়া, বাগমারা, দুর্গাপুর, চারঘাট ও বাঘা থানার পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে অভিযান চালায়। এ সময় ২ দশমিক ৫ লিটার দেশীয় মদ, ১১০টি ইয়াবা ট্যাবলেট এবং ১৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মাদক উদ্ধারের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে প্রথম দিনের অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। পাশাপাশি বিশেষ অভিযান আগামী ২৭ জুলাই পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।