অটোরিকশার ভাড়া বাড়াতে চায় চালকরা
রাজশাহী মহানগরীতে ব্যাটারিচালিত অটোরিকশার ভাড়া বৃদ্ধি করতে চাচ্ছে মালিক ও চালকরা। দূরত্ব অনুযায়ী ৩ থেকে ৫ টাকা পর্যন্ত ভাড়া বৃদ্ধির প্রস্তাবনা দেওয়া হয়েছে। এই প্রস্তাবনা দেওয়া হয়েছে রাজশাহী সিটি করপোরেশনকে। রাসিকের অনুমোদন পেলে এই মাসের মাঝামাছি থেকে ভাড়া বৃদ্ধি পাবে।