শনিবার, আগস্ট ২২, ২০২৬

নেসকো কেন, রাজশাহীর কোনো প্রতিষ্ঠান কোথাও যাবে না: ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ০৫ আগস্ট ২০২৬ ০৪:২৭ অপরাহ্ন চলমানচিত্র
নিজস্ব প্রতিবেদক ০৫ আগস্ট ২০২৬ ০৪:২৭ অপরাহ্ন

ভূমিমন্ত্রী ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু বলেছেন, ‘রাজশাহীর প্রতিষ্ঠান রাজশাহীতেই থাকবে। কোন কন্ট্রাক্টর কোথায় কী বলল তাতে কিছু যায় আসে না। নেসকো কেন, রাজশাহীর কোনো প্রতিষ্ঠান কোথাও যাবে না।



মন্ত্রী আরও বলেন, নেসকো কেন, কোনো কিছু রাজশাহী থেকে যাবে না। রাজশাহী হবে ফ্রার্স্ট। আমার কাছে মন্ত্রিত্ব, এমপি, মেয়র বড় জিনিস নয়। এই মাটিতেই আমার জন্ম। এই মাটিতেই আমার মৃত্যু হবে। এটিই আমার আকাঙ্খা, এটিই আমার চাওয়া। আল্লাহ আমাকে অনেক সম্মান দিয়েছেন।