শহীদ ক্যাডেট একাডেমির কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
শহীদ ক্যাডেট একাডেমি রাজশাহী শাখার উদ্যোগে কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে শহীদ ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদুল আলম শহীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে রাজশাহী শাখার পরিচালক মো. তারিফ হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. মো. মোয়াজ্জেম হোসেন এবং বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুফতি আলী আশরাফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৃজন স্কুলের পরিচালক এম এ তৌফিক, কোর্ট কলেজের প্রভাষক আইরিন পারভীন এবং সৃজন স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়াসিন।