শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

পত্নীতলা সীমান্তে মাদকসহ কারবারি আটক

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২৬ ১২:১৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২৬ ১২:১৬ অপরাহ্ন
পত্নীতলা সীমান্তে মাদকসহ কারবারি আটক

নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক ১৩ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে আটক করেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শিহাড়া ইউনিয়নের হলাকান্দর নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।


বিজিবি জানিয়েছে, সীমান্ত পিলার ২৫৪/৫-এস হতে আনুমানিক ০৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পত্নীতলা উপজেলায় শিহাড়া ইউনিয়নের হলাকান্দর নামক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৩ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শামীম হোসেন (২৪) নামের এক যুবককে আটক করা হয়েছে। 


এসময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি মোবাইল জব্দ করা হয়েছে। 

আটক শামীম হোসেন পত্নীতলা উপজেলার ফাজিলপুর গ্রামের জামাল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। থানায় পাঠানো হয়েছে। 


পত্নীতলা থানা ওসি নিয়ামুল হক জানান, আসামিকে কোর্টের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে। 

পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এহসান হাবীব বলেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে পত্নীতলা ব্যাটালিয়ন গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।