আহ্ছানিয়া মিশন বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
আহ্ছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (আমুস্ট) কর্তৃক আয়োজিত আন্ত: বিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চৌদ্দপাইয়ে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের নির্ধারিত স্থানে খেলার মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ইঅ্যান্ডবি স্টাইকার্স বনাম সিভিল রিইনফোর্সারের মধ্যে ফাইনাল ম্যাচটি । এতে জয়লাভ করে ইঅ্যান্ডবি স্টাইকার্স। এর আগে একই মাঠে সেমিফাইলালে সিভিল ইউনাইটেড দলকে পরাজিত করে ইঅ্যান্ডবি স্টাইকার্স। অপর সেমিফাইনালে সার্কিট ব্রেকার্স দলকে পরাজিত করে সিভিল রিইনফোর্সার।
আমুস্টের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম বিজয়ী এবং রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় রেজিস্ট্রার ড. মো. আলাউদ্দিন, সকল অনুষদের ডীন, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।