শনিবার, সেপ্টেম্বর ০৫, ২০২৬

নগরীতে তিন মাদকসেবীর কারাদণ্ড ও

সংবাদ বিজ্ঞপ্তি ০৫ সেপ্টেম্বর ২০২৬ ০১:১৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৫ সেপ্টেম্বর ২০২৬ ০১:১৬ অপরাহ্ন
নগরীতে তিন মাদকসেবীর কারাদণ্ড ও

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সহযোগীতায় নির্বাহী ম্যাজিস্ট্রেটেসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩ মাদকসেবীকে আটক করেছে। 


অভিযানকালে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ইমামগঞ্জ গ্রামের মৃত নুর হোসেনের ছেলে মো. সাদ্দাম হোসেন (২৭); একই গ্রামের মো. আলী হোসেনের ছেলে মো. সাগর আলী (৩৫) এবং আরএমপি’র দামকুড়া থানার বিন্দারামপুর গ্রামের মো. এন্তাজ আলীর ছেলে মো: সারওয়ার হোসেন সুমন (৩৫)-কে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত সাদ্দামকে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং সাগর ও সুমনকে ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।


রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদকসংক্রান্ত অপরাধ দমন এবং আইনের যথাযথ প্রয়োগে আরএমপির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।