বুধবার, সেপ্টেম্বর ০৯, ২০২৬

আনসার সদস্যকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

সোনার দেশ ডেস্ক ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৪ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৪ অপরাহ্ন
আনসার সদস্যকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২
নিহত হানিফ খান

টাঙ্গাইলের বাসাইলে হানিফ খান (৪০) নামের এক সাময়িক বরখাস্ত হওয়া আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইতোমধ্যে দুই জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। 


হানিফ খান উপজেলার হাবলা উত্তরপাড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা বক্তার আলী খানের ছেলে। পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা। 


জানা গেছে, মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতেই নিহতের স্ত্রী মনিরা  সুলতানা বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে আরও ৫-৬জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। 


বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর করিব জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। মামলার পর দুই জনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের লাশ মর্গে রয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। 


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন