বুধবার, সেপ্টেম্বর ০৯, ২০২৬

প্রবাস ফেরত যুবক প্রাণ হারালো বিদ্যুৎস্পর্শে

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০২:৪৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০২:৪৩ অপরাহ্ন
প্রবাস ফেরত যুবক প্রাণ হারালো বিদ্যুৎস্পর্শে

দীর্ঘ দিন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে বিদ্যুৎস্পর্শে প্রাণ হারিয়েছেন ওহিদ আলী (২৮) নামের এক প্রবাসী। পাবনার ঈশ্বরদী উপজেলার জগন্নাথপুর উত্তরপাড়া গ্রামে মঙ্গলবার এ ঘটনা ঘটে। নিহত ওহিদ আলী ওই গ্রামের নুরাল সরদারের ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে চাকরি শেষে সম্প্রতি দেশে ফিরে কৃষিকাজে মনোনিবেশ  করে জীবিকা নির্বাহ করছিলেন।


স্থানীয়রা জানান, কৃষি কাজে ব্যবহৃত পানির পাম্পের সুইচ দেওয়ার সময় সুইচে হাত দিতেই বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তাকে উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান আসাদ বলেন, বিদ্যুৎস্পর্শে ওই যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে ঘটনাটি বেদনাদায়ক ও মানবিক হওয়ায় এবং পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মঙ্গলবার রাতেই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।