বুধবার, সেপ্টেম্বর ০৯, ২০২৬

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, মাদকদ্রব্য উদ্ধার

সংবাদ বিজ্ঞপ্তি ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০১:৪২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০১:৪২ অপরাহ্ন
নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া, কাটাখালী, মতিহার ও বোয়ালিয়া থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। 


মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে রাজপাড়া থানা পুলিশ লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে একই গ্রামের মো. রজব আলীর ছেলে মো. রাব্বী (২৭)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৬৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত রাব্বীর বিরুদ্ধে রাজপাড়া থানায় ৭টি মাদক মামলা রয়েছে। 


অপরদিকে কাটাখালী থানা পুলিশ ৭ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে শ্যামপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আ. মতিনের ছেলে মো. জীবন ইসলাম (২৫) এর বসতবাড়িতে অভিযান চালিয়ে জীবনকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।


তাছাড়াও মতিহার থানা পুলিশ ৮ সেপ্টেম্বর বেলা আনুমানিক সাড়ে ১২টার দিকে পশ্চিম বুধপাড়া এলাকায় অভিযান চালিয়ে একই গ্রামের মো: দুলাল মন্ডলের ছেলে ফাইসাল আহমেদ (২৮)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।


অন্যদিকে বোয়ালিয়া থানা পুলিশ একই তারিখ সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টার দিকে জিন্নাহনগর রাজশাহী মিষ্টি বাড়ি এলাকায় জনসাধারনের সহায়তায় অভিযান চালিয়ে সুজানগর শিল্পীপাড়া গ্রামের মৃত এলাহীর ছেলে মো. বাবু (৩০)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।


এছাড়া, বোয়ালিয়া থানা পুলিশ একই তারিখ বিকেল আনুমানিক পৌনে ৫টার দিকে মথুরডাঙ্গা সামুর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে চন্দ্রিমা থানার মুশরইল গ্রামের সংকর বিশ্বাসের ছেলে প্রদীপ বিশ্বাস (২৭)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 


আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে।