বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

শিশু ওহিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এগিয়ে আসুন

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ১০ সেপ্টেম্বর ২০২৬ ০১:৪৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ১০ সেপ্টেম্বর ২০২৬ ০১:৪৩ অপরাহ্ন
শিশু ওহিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এগিয়ে আসুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ইসলামনগর মহল¬ার বাসিন্দা রাসেল আলীর ২ বছরের কন্যাসন্তান ওয়াজিহা ওহি জন্মের পর থেকেই জটিল হৃদরোগে আক্রান্ত। গত তিন মাস আগে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ওহির একটি অস্ত্রোপচার (অপারেশন) সম্পন্ন হয়। যাতে খরচ হয় প্রায় তিন লাখ টাকা। কিন্তু ওহি এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি।


চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে দ্রুত আরেকটি অস্ত্রোপচার করা প্রয়োজন। ওহির বাবা পেশায় একটি দোকানের সামান্য কর্মচারী। মেয়ের প্রথম চিকিৎসার খরচ চালাতে গিয়ে তিনি ব্যাংক ঋণ ও আত্মীয়-স্বজনের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা ধারদেনা করেছেন।


বর্তমানে নিঃস্ব হয়ে পড়েছেন। দ্বিতীয় অস্ত্রোপচারের বিপুল খরচ বহন করা তারপক্ষে এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ফুটফুটে শিশু জীবন বাঁচাতে এবং তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ওহির পরিবার দেশ-বিদেশের বিত্তশালী ও হৃদয়বান ব্যক্তিদের কাছে দোয়া ও আর্থিক সহযোগিতা চেয়েছেন। সহযোগিতা পাঠানোর ঠিকানা, মো: রাসেল হিসাব নং- ০৭০৩৪০০৫৪৪৬, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, রহনপুর শাখা, চাঁপাইনবাবগঞ্জ। বিকাশ-০১৭৭৩৯৩৬৮৯১, নগদ- ০১৭৩২৮০১০৪৭।