চলনবিল প্রেসক্লাব এর শুন্য পদে জালাল সাধারণ সম্পাদক – সাজেদুর সহসভাপতি নির্বাচিত
নাটোরের গুরুদাসপুর উপজেলার ঐতিহ্যবাহী চলনবিল প্রেসক্লাব কার্যালয়ে বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় তিনটি শুন্য পদ পুরনের জন্য নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি এম এম আলী আককাছ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় গত সভার রেজুলেশন পাঠ করেন সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) মোঃ মিজানুর রহমান শাহাদত।গত সভার রেজলেশনের সিদ্ধান্তে হাউজে জানানো হয় ২০২৫ সালে ত্রি বার্ষিক কমিটির নির্বাচনে নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হাসান নাহিদ এবং মোঃ মেহেদি হাসান তানিম তাঁদের পেশাগত জেলা প্রতিনিধির দায়িত্ব পালনে জেলায় অবস্থান এবং নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সদস্য হওয়ায় এবং সহ সভাপতি মোঃ মাজেম আলী মলিন স্বেচ্ছায় পদত্যাগ করায় পদ তিনটি শুন্য ঘোষনা করা হয়। অত্র সভায় আলোচনা শেষে হাউজে অনুমোদন করা হয় এবং শুন্য পদে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখিত শুন্য পদ পুরণের লক্ষ্যে হাউজে মতামত চাওয়া হলে সর্ব সম্মতিতে কোন প্রতিদ্বন্দ্বিতা না থাকায় সাংগঠনিক সম্পাদক মো. জালাল উদ্দিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারন সম্পাদক (সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করে) , প্রভাষক সাজেদুর রহমান সজ্জাদকে সহসভাপতি, সেলিম রেজাকে (তথ্য প্রযুক্তি পদথেকে পদত্যাগ কর) কোষাধ্যক্ষ তথ্য প্রযুক্তি পদে মোঃ আখলাকুজ্জামানকে এবং রহমতকে সাংগঠনিক (সহসাংঠনিক পদথেকে পদত্যাগ করে)সম্পাদক পদে নির্বাচিত ঘোষনাকরেন এবং ফুলের মালা দিয়ে বরণ করে নেন সভাপতি এম এম আলী আককাছ।
এ ছাড়াও সানোয়ার হোসেন ছাবলুকে নির্বাহী সদস্যে কোয়াপ্ট এবং নাইমুল ইসলামকে প্রাথমিক সদস্য থেকে সাধারণ সদস্য পদে উন্নীত করা হয়।
এ সময় সাধারণ সভা এবং নির্বাচন পরিচালনায় সহযোগিতা করেন প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি আজীবন সদস্য প্রবিন সাংবাদিক ও কলামিষ্ট মোঃ আবুল কালাম আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য আলহাজ্ব শহীদুল ইসলাম এবং প্রবিন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোঃ সাহজাহান আলী।