নগরীতে পৃথক অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম পৃথক অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করেছে। সেই সাথে নারীসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
যংখযভা (৯ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর বোর্ডঘর গ্রামের মৃত চানমিয়া শেখের মেয়ে ও মো. সাগর হেসেনের স্ত্রী মোসা. চানমনি বেগম (৩৭)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে চানমনিকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেই সাথে মাদক বিক্রির নগদ ২৪ হাজার ৯৯০ টাকা জব্দ করা হয়।
এছাড়াও বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে মাদকবিরোধী টিম কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত আরিফ হোসেনের ছেলে মো: মারুফ হোনে (২২)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আসামির বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।