বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন ভালো বুঝবেন, তখনই ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী

সোনার দেশ ডেস্ক ১২ সেপ্টেম্বর ২০২৬ ১২:২০ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১২ সেপ্টেম্বর ২০২৬ ১২:২০ অপরাহ্ন
বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন ভালো বুঝবেন, তখনই ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যখন ভালো বুঝবেন, তখনই ভারত সফর করবেন। এর আগে আমাদের যা কাজকর্ম আছে, এগুলো বজায় রাখা দরকার।


যার যার টেকনিক্যাল কমিটি আছে- ট্রেড রেস্ট্রিকশন আছে- দুই দিক থেকেই, এগুলো লিবারালাইজ করতেই হবে।


শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে কবীর-লালন ভাবসংগীত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।


দীনেশ ত্রিবেদী আরও বলেন, দুই দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাই। বাণিজ্য সম্পর্ক কোনো কিছুতে আটকাবে না।


অনুষ্ঠানে ভারতের সাধক কবি সন্তু কবীর ও বাংলাদেশের সাধক কবি লালনের জীবনাদর্শও তুলে ধরে ভারতীয় হাইকমিশনার বলেন, কোনো ধর্মেই বিভাজনের কথা নেই। ধর্মীয় বিভাজন দূর করে শান্তি ফেরাতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।


এছাড়া সমাজে শান্তি প্রতিষ্ঠার আহ্বানও জানান তিনি।


তথ্যসূত্র: বাংলানিউজ