শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

বাংলাদেশ সফরকালে ভুটানের প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা

সোনার দেশ ডেস্ক ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০ অপরাহ্ন
বাংলাদেশ সফরকালে ভুটানের প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা
ফাইল ছবি

বাংলাদেশ সফরকালে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করা হয়েছে।


ভুটানের প্রধানমন্ত্রী আজ ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) বাংলাদেশ সফর করবেন। বৃহস্পতিবার (সেপ্টেম্বর ১৭) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়, সরকার, বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১ এর ধারা ২(ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেকে আগামী ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ সফরকালীন ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করল।


ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগবে এর আগে ২০২৫ সালের ২২-২৪ নভেম্বর বাংলাদেশ সফরকালীন ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়।


তথ্যসূত্র: বাংলানিউজ