শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

নগরীতে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

সংবাদ বিজ্ঞপ্তি ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০১:১৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০১:১৫ অপরাহ্ন
নগরীতে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডিবি, বোয়ালিয়া, কাশিয়াডাঙ্গা, রাজপাড়া থানা ও মতিহার থানার মির্জাপুর পুলিশ ফাঁড়ির পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসাথে মাদক বিক্রির নগদ অর্থ এবং মোটরসাইকেল জব্দ করা হয়।


বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বোয়ালিয়া থানার মোন্নাফের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে কাটাখালী থানার বাখরাবাজ দক্ষিণপাড়া গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে মো. উমর ফারুক (৪০)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির নগদ ১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়। উল্লেখ্যে, আসামি উমরের বিরুদ্ধে কাটাখালী থানায় ১টি মাদক মামলা রয়েছে।


এছাড়া বোয়ালিয়া থানা পুলিশ একই তারিখ বিকাল আনুমানিক সোয়া ৪টার দিকে আলুপট্টি স্বচ্ছ টাওয়ারের সামনে বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালনা করে দড়িখড়বোনা গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে মো. শাকিল হোসেন শিমুল (২৭)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।


অপরদিকে, কাশিয়াডাঙ্গা থানা পুলিশ একই দিন সন্ধ্যা আনুমানিক পৌনে ৬টার দিকে রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে গোলজারবাগ গুড়িপাড়া গ্রামের মৃত ঝড়ু শেখের ছেলে মো. আলমগীর হোসেন (৪০)-কে গ্রেপ্তার করে। এসময় আলমগীরের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


তাছাড়াও রাজপাড়া থানা পুলিশ একই তারিখ রাত আনুমানিক পৌনে ১০ টার দিকে বসুয়া এলাকায় অভিযান পরিচালনা করে রাজপাড়া থানার তেরখাদিয়া উত্তরপাড়া গ্রামের মো. লিটনের ছেলে বর্তমানে শিলিন্দা গ্রামে বসবাসরত মো. রাজিব ইসলাম (২৯)-কে গ্রেপ্তার করে। এসময় রাজিবের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্যে, আসামি রাজিবের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় ১টি মাদক ও রাজপাড়া থানায় ১টি পেনাল কোড আইনে মামলা রয়েছে।


এছড়াও রাজপাড়া থানা পুলিশ বৃহস্পতিবার দুপুর আনুমানিক সাড়ে ৩ টার দিকে বাকীর মোড় এলাকায় অভিযান চালিয়ে লক্ষীপুর ভাটাপাড়া গ্রামের মৃত ইসরাফিলের ছেলে মো. বাবু (৩৮)-কে গ্রেপ্তার করে। এসময় বাবুর হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, আসামি বাবুর বিরুদ্ধে রাজপাড়া থানায় ১টি মাদক মামলা রয়েছে।


অন্যদিকে মতিহার থানার মির্জাপুর পুলিশ ফাঁড়ি একই দিন সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টার দিকে চৌদ্দপাই আবহাওয়া অফিস মোড় এলাকায় চেকপোস্ট অভিযান চালিয়ে চন্দ্রিমা থানার মেহেরচন্ডি মধ্যপাড়া গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে মো. রফিকুল ইসলাম বেলাল (৪৮)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্যে, গ্রেপ্তারকৃত আসামি বেলালের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া থানায় ১টি এবং চন্দ্রিমা থানায় ২টি পেনাল কোড আইনে মামলা রয়েছে। 


আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে।