শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

নগরীতে দুই মাদক ব্যবসায়ী ও দুই মাদকসেবী গ্রেপ্তার, মাদকদ্রব্য জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০১:১৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০১:১৫ অপরাহ্ন
নগরীতে দুই মাদক ব্যবসায়ী ও দুই মাদকসেবী গ্রেপ্তার, মাদকদ্রব্য জব্দ

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিমের পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসাথে মাদক বিক্রির নগদ অর্থ ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।


বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক সোয়া ৭টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম বোয়ালিয়া থানার খরবোনা নদীর বাঁধ এলাকায় অভিযান চালিয়ে রামচন্দ্রপুর খরবোনা গ্রামের মো. ভুট্টুর ছেলে রকি (২৮) এবং একই গ্রামের মো. ইউনুছের ছেলে মো. হোসেন (২৯)-কে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে ৭০ গ্রাম গাঁজা ও ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ৩৫০ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।


এছাড়াও বিশেষ মাদকবিরোধী টিম একই দিন রাত আনুমানিক সোয়া ৮টার দিকে কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার ধরমপুর গ্রামের মৃত আলম শেখের ছেলে মো. সোহেল রেজা (৩২) এবং রাজপাড়া থানা এলাকার মো. সহিদুল ইসলাম ওরফে ট্রিটনের ছেলে মো. আকিব হাসান তুর্য (২৫)-কে গাঁজা সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় গ্রেপ্তার করে। পরে বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে তাদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হলে চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।


আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।