শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

বড়াইগ্রামে ৫ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের উদ্বোধন

বড়াইগ্রাম প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১১:১২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বড়াইগ্রাম প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১১:১২ অপরাহ্ন
বড়াইগ্রামে ৫ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের উদ্বোধন

নাটোরের বড়াইগ্রামে ৫ দিনব্যাপী ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে আগ্রাণ উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ। বাংলাদেশ স্কাউটস বড়াইগ্রাম উপজেলা শাখার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। সেখানে বক্তব্য রাখেন স্কাউটের রাজশাহীর আঞ্চলিক উপ পরিচালক কাহারুল ইসলাম জয় ও বড়াইগ্রাম উপজেল মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম আক্তার, নাটোর জেলা স্কাউট সম্পাদক গোলাম মহিউদ্দিন, উপজেলা সম্পাদক মো. হুমায়ুন কবির প্রমুখ।


উদ্বোধনী দিনে প্রধান অতিথি স্কাউটদের শৃঙ্খলা, দায়িত্ববোধ, অধ্যয়ন, পরোপকার, সৃজনশীলতা, মানবিকতা ও সামাজিক সচেতনার ওপর আলোকপাত করে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। 


সেখানে উপজেলার ৩০ টি উচ্চ বিদ্যালয় থেকে ২৪০ জন কাব স্কাউট ও ২ টি উচ্চ বিদ্যালয় থেকে ১৬ জন গার্লস-ইন স্কাউট সর্বমোট ২৫৬ জন অংশগ্রহণ করে। এছাড়া বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও স্কাউট শিক্ষকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।