শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

মোহনপুরে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই

কেশরহাট প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
কেশরহাট প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৮ অপরাহ্ন
মোহনপুরে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই

মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের বিষহরা গ্রামের হিন্দুপাড়ায় বৈদ্যুতিক আগুণে দরিদ্র কৃষকের বাড়ি সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ওই বাড়ির বৈদ্যুতিক মিটার হতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।


স্থানীয় সূত্র জানায়, বিষহরা গ্রামের দানেস আলীর ছেলে হাসান আলীর বাড়ির বৈদ্যুতিক মিটারে  আগুন ধরে যায়। মহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়ি ছড়িয়ে পড়ে। দেখতে পেয়ে প্রতিবেশীরা আগুণ নেভানোর  চেষ্টা করে।  বাড়ির সকলেই বাড়ি তালা দিয়ে বাহিরে চলে যাওয়াই অগ্নিকাণ্ডের সময় লোকজন ভিতরে প্রবেশ করতে পারেনি। এরই মধ্যে পুরো বাড়িই পুড়ে যায়। এতে ওই কৃষকের কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়দের ধারনা। 


এ অগ্নিকান্ডের খবর পেয়ে মোহনপুর উপজেলা ফায়ার স্টেশনের ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সম্পুর্ণ বাড়ি পুড়ে যায় এবং আগুণ নিভে যায়।