জমির উদ্দিন শাফিনা মহিলা কলেজে একাদশ শ্রেণির ক্লাস শুরু
রাজশাহী নগরীর হাজী জমির উদ্দিন শাফিনা মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস শুরু হয়েছে। এসময় একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজের মিলনায়তে এই উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক মণ্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য রাখেন হাজী জমির উদ্দিন শাফিনা মহিলা ডিগ্রি কলেজের সভাপতি শাহানুর ইসলাম মিঠু। উপস্থিত ছিলেন সহকারী অধ্যক্ষ রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যক্ষ শাহিন আলম। এছাড়াও কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।