শনিবার, আগস্ট ২২, ২০২৬

শেখ হাসিনার নির্দেশে হাদিকে হত্যা চেষ্টা হয়েছে : দুলু

WP Import ১৩ ডিসেম্বর ২০২৫ ০১:৩১ অপরাহ্ন
WP Import ১৩ ডিসেম্বর ২০২৫ ০১:৩১ অপরাহ্ন
শেখ হাসিনার নির্দেশে হাদিকে হত্যা চেষ্টা হয়েছে : দুলু
শেখ হাসিনার নির্দেশে হাদিকে হত্যা চেষ্টা হয়েছে : দুলু


নাটোর প্রতিনিধি :


বিএনপির কেন্দ্রীয় নেতা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাটোর ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সে শেখ হাসিনার নির্দেশে হাদি হত্যাকাণ্ডের চেষ্টা করেছে, অর্থাৎ তারা চায় বাংলাদেশের এই গণতন্ত্র বাংলাদেশের যে নির্বাচন জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রিক ধারাকে আগামী দিনে অব্যাহত রাখবে এটা বানচাল করার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে আমরা বিশ্বাস করি।

আমরা এ ঘটনার সঙ্গে যারা জড়িত এবং আগামী দিনে আরও ঘটনা ঘটতে পারে এজন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি শনিবার বেলা ১০ টার দিকে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি ও চট্রগ্রাম ৮ আসেনে বিএনপি মনোনীত পার্থী এরশাদ উল্লাহর ওপর সন্ত্রাসী হামলায় জড়িত দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শান্তির দাবীতে নাটোর জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এই সব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ,যুগ্ম আহব্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব,জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম,শহিদুল্লাহ সোহেল, যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাবেক যুগ্ন আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন সহ বিএনপির নেতৃবৃন্দ।

উল্লেখ, শুক্রবার দুপুরে রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

অপরদিকে চট্রগ্রাম ৮ আসেনে বিএনপি মনোনীত পার্থী এরশাদ উল্লাহর ওপর সন্ত্রাসী হামলায় নির্বাচনী গণসংযোগের সময় গত বুধবার (৫ নভেম্বর) শহরের হামজারবাগ এলাকায় এই হামলা হয়। বুকে গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।