শনিবার, অক্টোবর ০৩, ২০২৬

দুর্গাপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৫

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি ০২ অক্টোবর ২০২৬ ০৯:১৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি ০২ অক্টোবর ২০২৬ ০৯:১৩ অপরাহ্ন
দুর্গাপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৫

রাজশাহীর দুর্গাপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুর্গাপুর উপজেলা শাখার সাবেক সভাপতি আলমগীর হোসেনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে প্রাপ্ত আসামি এবং অপর চারজন বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।


বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার (২ অক্টোবর) দুপুরে তাদের রাজশাহীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার আলমগীর হোসেন (৪০) দুর্গাপুর পৌরসভার হরিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। 


গ্রেপ্তার অপর চারজন হলেন—ধরমপুর গ্রামের আকছেদ আলীর ছেলে হক সাহেব (২৮), ঝালুকা গ্রামের সহিদুলের ছেলে সম্রাট, জয়কৃষ্ণপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মকবুল হোসেন (৪৫) এবং ঝালুকা গ্রামের মুনছুর রহমানের ছেলে আরিফ আলী। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।


দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে প্রাপ্ত আসামি আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আরও চার আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।