ছাত্র ইউনিয়ন রাজশাহী জেলা কমিটির আহবায়ক জান্নাতুল নাঈম
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজশাহী জেলা সংসদের নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। ১৭ সদস্য বিশিষ্ট এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে জান্নাতুল নাঈমকে।
শুক্রবার (২ অক্টোবর) কর্মীসভায় এই কমিটি গঠন করা হয়। ছাত্রনেতা জান্নাতুল নাঈমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মনীষা ওয়াহিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি রাকিব হোসেন।
নেতৃবৃন্দ বর্তমান রাজনৈতিক বাস্তবতায় শিক্ষার বাণিজ্যিকীকরণ ও পণ্যায়ন নিয়ে আলোচনা করেন। ক্রমাগত বেসরকারিকরণের মাধ্যমে শিক্ষাকে ক্রমেই পণ্যে পরিণত করার বিপরীতে ছাত্র ইউনিয়নের যে ঐতিহাসিক সংগ্রাম, তা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, রাজশাহী জেলা সংসদের ১৭ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সাব্বির আহমেদ সাকিব, মীরা সুস্মিতা এবং জয়শ্রী মন্ডল। সদস্য হিসেবে থাকবেন অনু সরকার, আব্দুর রহমান বাপ্পি, মাহিম আল মাহমুদ জিম, সজীব রেজা, মৃত্যুঞ্জয় পাল, সেমান নীরব, মুত্তাকিন ইসলাম, হৃদয় প্রামাণিক, ওরায়না তালুকদার, নীলাদ্র নীলাশা, প্রতীক রায়, সাদমান শামীম নিয়ন। পরবর্তীতে একজনকে কো-অপ্ট করা হবে।
নবগঠিত কমিটিকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মনীষা ওয়াহিদ।