শনিবার, অক্টোবর ০৩, ২০২৬

নাটোরে মাদকবিরোধী আলোচনা সভা ও র‌্যালি

নাটোর প্রতিনিধি ০২ অক্টোবর ২০২৬ ০৯:১৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ০২ অক্টোবর ২০২৬ ০৯:১৬ অপরাহ্ন
নাটোরে মাদকবিরোধী আলোচনা সভা ও র‌্যালি

নাটোরে মাদকবিরোধী আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় নাটোর সদর উপজেলার চকআমহাটি হাফরাস্তা এলাকার বাসিন্দাদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।



আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনসুর রহমান, নাটোর জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, নাটোর পৌরসভার সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন সোহাগ এবং নাটোর সদরের সাবেক যুগ্ম আহ্বায়ক ইউসুফ খানসহ স্থানীয় বাসিন্দারা।


সভায় বক্তারা বলেন, মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের কারণে তরুণ সমাজের একটি অংশ ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, পরিবার, শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।


তারা আরও বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি। পাশাপাশি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনগত ব্যবস্থা আরও জোরদার করতে হবে।


বক্তারা মাদকমুক্ত, সুন্দর ও নিরাপদ সমাজ গড়তে সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পরে মাদকবিরোধী র‌্যালি বের করা হয়।