কেশরহাটে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর মোহনপুরে চোলাই মদসহ মেহের আলী (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার কেশরহাট পৌরসভার ৭ নাম্বার ওয়ার্ডের বাকশৈল গ্রাম থেকে বিপুল পরিমাণ দেশীয় তৈরি মদ সহ তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মেহের আলীর বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলার চক সাবাই গ্রামে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বাকশৈল ও আশপাশের এলাকায় অবৈধভাবে দেশীয় মদ সরবরাহ ও বিক্রি করে যাচ্ছিলো এই মেহের। এতে স্থানীয় যুবসমাজের মধ্যে মাদকাসক্তি বাড়ায় আমরা অতিষ্ট হয়ে পড়েছিলাম।
আজ মেহের আলী আটক হয়েছে, কিন্তু সে সকল কিছু ম্যানেজ করে আবারো এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাবে বলে আমরা ধারণা করছি।
এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীনের কাছে থাকা সরকারি মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেন নি।