রাজশাহী’র সীমান্তে ভারতীয় মদ জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি :
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আনুমানিক পৌনে ১০ টায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ শাহাপুর বিওপি’র একটি বিশেষ আভিযানিক দল কাটাখালী থানার টাংগন এলাকার পদ্মা চরে অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। বিজিবি সদস্যরা ধাওয়া দিলে প্লাস্টিকের ব্যাগভর্তি ফেন্সিডিল ফেলে মাদককারবারি পালিয়ে যায়।
জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভবিষ্যতেও এ ধরনের কঠোর মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রাখবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ হয়ে দায়িত্ব পালন করবে।