সাবেক মন্ত্রী এ্যাডভোকেট এমরান আলী সরকারের ১৮তম মৃত্যুবার্ষিকী শুক্রবার

সংবাদ বিজ্ঞপ্তি :
রাজশাহীর সর্বজন শ্রদ্ধেয় নেতা বিএনপি জিয়াউর রহমান সরকারের প্রাক্তন মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান ও রাজশাহী জেলা বার সমিতির সভাপতি, পৌরসভার চেয়ারম্যান, বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের সংগঠক এ্যাডভোকেট এমরান আলী সরকারের ১৮তম মৃত্যুবার্ষিকী শুক্রবার (১২ ডিসেম্বর)। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে দিনভর বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে।
টিকাপাড়া কবরস্থানে কবর জিয়ারত, ফাতেহাপাঠ,দোয়া মাহফিল, এতিম ও দুস্থদের মধ্যে খাদ্য বিতরন। এছাড়া ১২ ডিসেম্বর বাদ যোহর টিকাপাড়া জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসা এবং আহম্মদপুর জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এবং শনিবার (১৩ ডিসেম্বর) এমরান আলী স্মৃতি সংসদের উদ্যোগে সন্ধ্যায় পদ্মা কমিউনিটি সেন্টার সাগরপাড়ায় (স্বচ্ছ টাওয়ারের বিপরীতে) স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্মৃতি সংসদের আহবায়ক আশরাফ জামান আব্বু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মিজানুর রহমান মিনু বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ বিশিষ্ট বুদ্ধিজীবীগণ। কর্মসূচিতে দলমত নির্বিশেষে সকলকে উপস্থিত হবার জন্য এমরান আলী সরকার স্মৃতি সংসদ এর পক্ষ থেকে আহবান জানানো হয়েছে। #