শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২১ জন

WP Import ১১ ডিসেম্বর ২০২৫ ০১:৩৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১১ ডিসেম্বর ২০২৫ ০১:৩৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :


রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ২১ জনকে আটক করেছে।

রাজশাহী মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৭ জন, মাদক মামলায় ৬ জন ও অন্যান্য মামলায় ৮ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।