আত্রাইয়ে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

আত্রাই(,নওগাঁ) প্রতিনিধি:
“জিতবে এবার কৃষক শ্রমিক জিতবে চাষা ভূষা, জিতবে এবার মাঝি মাল্লা জিতবে দাঁড়িপাল্লা” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এ ভ্যান শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় । বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টায় মোল্লা আজাদ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ময়েন উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, ৪নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী খবিরুল ইসলাম। তিনি বলেন, “শ্রমিকরা দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।
বাংলাদেশ জামায়েত ইসলামী মনে করে শ্রমিক অধিকার আদায় ও ইসলামী ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মধ্য দিয়েই শ্রমিক শ্রেণির প্রকৃত কল্যাণ নিশ্চিত করা সম্ভব।”
বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কার্যকারী পরিষদের সদস্য ড. মোহাম্মদ জিয়াউল হক। উপজেলা জামাতের আমির আসাদুল্লাহ আল গালিব। সেক্রেটারি তোজাম্মেল হক। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ জেলার সাধারণ সম্পাদক আমিরুল হক। নায়েবে আমীর ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ওসমান গনি।
বক্তারা শ্রমিক অধিকার, ন্যায্য মজুরি, সামাজিক নিরাপত্তা ও ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে শতাধিক ভ্যান শ্রমিক, সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
পরে এমপি পদপ্রার্থী খবিরুল ইসলামের পক্ষ থেকে ভ্যান চালকদের মাঝে একটি করে গেঞ্জি ও খাবারের প্যাকেট বিতরন করা হয়।