শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার ৫৭৫ কিট দিলেন এমপি

শিবগঞ্জ প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২৬ ১২:০১ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২৬ ১২:০১ পূর্বাহ্ন
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার ৫৭৫ কিট দিলেন এমপি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার জন্য ৫৭৫টি কিট দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সংসদ সদস্য ড. কেরামত আলীর পক্ষ থেকে এসব কিট হস্তান্তর করা হয়।


এদিন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজির আহমেদের কাছে কিটগুলো হস্তান্তর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ পৌরসভার সেক্রেটারি আব্দুর রউফ। এ সময় পৌরসভার নায়েবে আমির আজিত মাহমুদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু শনাক্তকরণে পরীক্ষার কিটের প্রাপ্যতা গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং মশার প্রজননস্থল ধ্বংসে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।


তাঁরা আশা প্রকাশ করেন, সরবরাহ করা কিটগুলো ডেঙ্গু শনাক্তকরণ কার্যক্রমে সহায়তা করবে এবং স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।