শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাণীনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন

WP Import ০৯ ডিসেম্বর ২০২৫ ০৫:৩৪ অপরাহ্ন
WP Import ০৯ ডিসেম্বর ২০২৫ ০৫:৩৪ অপরাহ্ন
রাণীনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন
রাণীনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার দিবসটি পালন উপলক্ষে অদম্য নারী পুরস্কার, র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাণীসম্পদ অফিসার ডাঃ রফি ফয়সাল তালুকদার, পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নুরে আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, নবাগত ওসি আব্দুল লতিফ, সাংবাদিক হারুনুর রশিদ, প্রধান শিক্ষক শাহানাজ বেগম, নারী শিক্ষার্থী প্রমূখ। শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ৫জন সফল নারীকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়।