রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

বিএসপিএ রাজশাহী শাখার সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

সভাপতি রিপন, সম্পাদক দুলাল
সংবাদ বিজ্ঞপ্তি ১৭ অক্টোবর ২০২৬ ১১:৪৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৭ অক্টোবর ২০২৬ ১১:৪৮ অপরাহ্ন
বিএসপিএ রাজশাহী শাখার সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) রাজশাহী শাখার সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 


২০২৬-২০২৮ মেয়াদের এই নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন রাশেদ রিপন (জিটিভি) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দুলাল আবদুল্লাহ (ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউন)।


শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের সভা কক্ষে সাধারণ সভা ও নির্বাচনে এই কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত। কেন্দ্রীয় কমিটির অনুমোদন সাপেক্ষে এই কমিটির কার্যক্রম অব্যাহত হবে।  


১১ সদস্যর এই কমিটিতে সহ সভাপতি হয়েছেন এম হক নিশান (ফ্রিল্যান্সার), যুগ্ম সম্পাদক কবীর তুহিন (বিসিবি ফটোগ্রাফার) ও অর্থ সম্পাদক ডা. মাহফুজুল হক রানা (ফ্রিল্যান্সার)। 


এছাড়াও ছয়জনকে এই কমিটির কার্যনির্বাহী সদস্য করা হয়েছে। সদস্যরা হলেন, জিএম হাসান-ই-সালাম বাবুল (সংবাদ), আফরোজা খান হেলেন (নতুন প্রভাত), শিরাজী ফেরদৌস ইমন (বাংলাদেশ বেতার), মাহী ইলাহি (সময়ের আলো ও রাইজিংবিডি), রিমন রহমান (আজকের পত্রিকা), ফয়সাল আলম (দৈনিক সানশাইন ও স্পোর্টস মেইল)।


নির্বাচনের আগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসপিএ রাজশাহী শাখার আহ্বায়ক কমিটির সদস্য এম হক নিশান। আর সভা পরিচালনা করেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব দুলাল আবদুল্লাহ। রাজশাহীর প্রয়াত সাংবাদিকের আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রস্তাব পাঠ করেন বিএসপিএ শাখার সদস্য শিরাজী ফেরদৌস ইমন।