রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

কাশফুল কুরআন ইনস্টিটিউটের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক ১৭ অক্টোবর ২০২৬ ১১:৪৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৭ অক্টোবর ২০২৬ ১১:৪৯ অপরাহ্ন
কাশফুল কুরআন ইনস্টিটিউটের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

কাশফুল কুরআন ইনস্টিটিউটের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সেমিনার ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) নগরীর একটি কনভেনশন হলে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘শিশুদের নৈতিক চরিত্র গঠনের ইসলামী শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক সেমিনার এবং পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মাওলানা রুহুল আমীন এবং সেমিনারের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের মাওলানা জামিরুল ইসলাম। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরামের জয়েন্ট সেক্রেটারি ও সাবেক অ্যানেস্থেশিয়া বিভাগীয় প্রধান এবং রাসিক নির্বাচনের মেয়র পদপ্রার্থী অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।


প্রধান অতিথির বক্তব্যে ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, শিশুদের নৈতিক চরিত্র গঠনের ইসলামী শিক্ষার গুরুত্ব প্রতিষ্ঠা করতে পেরেছে বলে আমি মনে করি। এই প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী অনেক পরিশ্রম করেছেন এই সোনামনিদের মানুষ করার জন্য। কুরআনের আঙিনায় যারা এই ছোট্ট বয়সে এই সুযোগ পেয়েছেন, তাদের মনে কুরআনের যে আবহ সৃষ্টি হয় পরবর্তী জীবনে চলাফেরা, কর্ম ও পেশাগত জীবনে কুরআনের শিক্ষার প্রভাব থাকবে। কুরআন নিয়ে যারা চিন্তা করেন, কুরআন নিয়ে যারা গবেষণা করেন, আমি আশা রাখি তাঁরা কোনো দিন খারাপ পথে পা রাখবেন না।


এ সময় আরও বক্তব্য রাখেন রাজশাহী মহানগরীর বাংলাদেশ মাজলিসুল মুফাস্সিরীনের সহ-সভাপতি হাফেজ মাওলানা হাসান মামুনসহ অন্যান্য অতিথিবৃন্দ।