প্রভাতী সংঘের সভাপতি হারুন, সম্পাদক মোস্তাক
রাজশাহীর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘প্রভাতী সংঘ’ ল কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে হারুন উর রশিদ (হারুন) সভাপতি এবং মোস্তাফিজুর রহমান (মোস্তাক) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এর আগে ২৯ সেপ্টেম্বর ক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে মনিরুল ইসলাম (মনির)-কে প্রধান আহ্বায়ক এবং আব্দুল কাদের, সেলিম আকতার (বুলবুল), মোস্তাফিজুর রহমান (মোস্তাক), আবু সাঈদ (স্বপন), মোখলেসুর রহমান (ডাবলু) ও আব্দুর রহিম (বেনু)-কে সদস্য করে ৭ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
সেই ধারাবাহিকতায় নির্বাচন পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রভাতী সংঘের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি এবং ৯ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়। এই কমিটি আগামী ১৫ অক্টোবর ২০২৮ পর্যন্ত দায়িত্ব পালন করবে।
সহ-সভাপতি পদে ওয়ারিশ হোসেন (বাবু), সাইনুল হোসেন (সাইরান), মনিরুল ইসলাম (মনির) ও নাজির হাসান (নাজির); সহ-সাধারণ সম্পাদক পদে আহসান আকতার (দিপু); কোষাধ্যক্ষ পদে আবু সালেক (মিন্টু); সাংগঠনিক সম্পাদক পদে মোখলেসুর রহমান (ডাবলু); ক্রীড়া সম্পাদক পদে জাবেদ আকতার (বেবী); সহ-ক্রীড়া সম্পাদক পদে শফিকুল ইসলাম (তোতা); সাংস্কৃতিক সম্পাদক পদে আব্দুস সালাম খান; সাহিত্য সম্পাদক পদে আব্দুল কাদের; সমাজকল্যাণ সম্পাদক পদে আব্দুর রহিম (বেনু); প্রচার সম্পাদক পদে মাহাতাব উদ্দিন (জীবন); মহিলা বিষয়ক সম্পাদক পদে ফরহাদ হোসেন; দপ্তর সম্পাদক পদে আনোয়ারুল কবির (মিষ্টার) এবং সহকারী দপ্তর সম্পাদক পদে জহুরুল ইসলাম (বাবুল)। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু সাঈদ (স্বপন), সেলিমুজ্জামান (সেলিম) এবং আলী আকরাম (কেমিম)।
সংগঠনের ৯ সদস্যের উপদেষ্টা পরিষদে রয়েছেন মিজানুর রহমান মিজান, মুর্সেদ কামাল (রানা), আমিরুল ইসলাম, সেলিম আকতার (বুলবুল), মোজাম্মেদ হক (মোজাম), নজরুল সইলাম (মিন্টু), নাজমুল হক (বাবুল), ওয়ালিদ হোসেন ও শরিফুল ইসলাম।