পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বেগম রোকেয়া দিবস উদযাপন

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় বেগম রোকেয়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে নজিপুর পৌরসভার আয়োজনে ও নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (এলজিইডি) সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আলীমুজ্জামান মিলন।
এ সময় উপস্থিত ছিলেন,ূ নজিপুর পৌরসভা ইঞ্জিনিয়ার ফজলুল হক, নজিপুর পৌর নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সিডিএ হাবিবুর রহমান, পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।
অপরদিকে, পত্নীতলায় ৪জন নারী পেলেন জয়ীতা সম্মাননা নওগাঁর পত্নীতলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা এবং অদম্য চারজন নারীকে জয়ীতা সম্মাননা ২০২৫ প্রদান করা হয়েছে। এদিন, উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এবং জাতীয় মহিলা সংস্থার আয়োজনে র্যালীতে দি হাঙ্গার প্রজেক্ট, কারিতাস, ডাসকো ফাউন্ডেশন, আলোহা সোস্যাল সার্ভিসেস সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং তাদের স্টেকহোল্ডারগণ অংশগ্রহণ করেন।
র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে দিবসের তাৎপর্য তলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলীমুজ্জামান মিলন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহরাব হোসেন. উপজেলা মৎস্য কর্মকর্তা রুজিনা পারভীন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহল্লাদ কুন্ডু, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোরশেদুল আলম, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আমিনুল ইসলাম প্রমুখ।