লালপুরে স্প্রে মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ

লালপুর নাটোর (প্রতিনিধি) :
নাটোরের লালপুরে অর্জুনপুর-বরমহাটী ইউনিয়নের প্রান্তিক চাষীদের মাঝে স্প্রে মেশিন ও ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে অর্জুনপুর-বরমহাটী ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে ৩৫ জন প্রান্তিক চাষীকে স্প্রে মেশিন এবং ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলহাস হোসেন সৌরভ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্জুনপুর বরমহাটী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহম্মেদ শিবলী, অর্জুনপুর বরমহাটী ইউপি প্রশাষনিক কর্মকতী জহুরুল হকসহ ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ড সদস্য ও মহিলা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।