শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

কণ্ঠশিল্পী আসিফের গাড়িতে গুলি

সোনার দেশ ডেস্ক ২৪ অক্টোবর ২০২৬ ১২:১১ অপরাহ্ন বিনোদন
সোনার দেশ ডেস্ক ২৪ অক্টোবর ২০২৬ ১২:১১ অপরাহ্ন
কণ্ঠশিল্পী আসিফের গাড়িতে গুলি
ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকার মগবাজারে কণ্ঠশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে।

শনিবার ভোরে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে বলে জানান হাতিরঝিল থানার ওসি আসাদুজ্জামান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গুলির সময় আসিফ গাড়িতে ছিলেন না, এর বাইরে এ ঘটনায় কোনো হতাহত নেই।”


জড়িতদের শনাক্তের পাশাপাশি ঘটনার পেছনের কারণ খুঁজতে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি আসাদ।

ঘটনার বিষয়ে আসিফ আকবরের বক্তব্য জানার চেষ্টা করছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

তথ্যসূত্র: বিডিনিউজ