রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

স্টারলিংকের সাহায্যে মানুষ হত্যা! বিস্ফোরক দাবি মাস্কের

সোনার দেশ ডেস্ক ২৫ অক্টোবর ২০২৬ ১২:৪৫ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ২৫ অক্টোবর ২০২৬ ১২:৪৫ অপরাহ্ন
স্টারলিংকের সাহায্যে মানুষ হত্যা! বিস্ফোরক দাবি মাস্কের
ইলন মাস্কের স্টারলিংক/ ফাইল ছবি: ফার্স্টপোস্ট

ইউক্রেনের সামরিক বাহিনী স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে প্রাণঘাতী ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। এ কারণে গত সপ্তাহে ইউক্রেনে স্টারলিংক ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন তিনি।


শনিবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক এ কথা বলেন। তার দাবি, স্টারলিংকের ব্যবহারের শর্ত লঙ্ঘন করে ইউক্রেনের সামরিক বাহিনী মানুষ হত্যার উদ্দেশ্যে ড্রোন হামলা চালিয়েছিল।


তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, স্টারলিংক ও স্টারশিল্ড স্যাটেলাইট সংযোগের গতি আগের অবস্থায় ফিরেছে। এতে সম্মুখসারিতে সামরিক কার্যক্রম, রসদ সরবরাহ ও প্রতিরক্ষা ব্যবস্থায় স্বস্তি ফিরেছে।


স্টারলিংকের গতি কমানোর কারণ জানালেন মাস্কমাস্ক তার পোস্টে বলেন, বেসামরিক বাণিজ্যিক সেবা হিসেবে স্টারলিংক ব্যবহার করে মানুষ হত্যার উদ্দেশ্যে ড্রোন হামলা চালানোর অনুমতি কখনোই ছিল না। এমন ব্যবহার বন্ধ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।


মাস্কের দাবি, ইউক্রেনের সামরিক বাহিনী স্টারলিংকের ব্যবহারের শর্ত ভেঙেছিল। গত সপ্তাহে সেই সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।তবে সামরিক কাজে ব্যবহৃত স্টারশিল্ড স্যাটেলাইট সেবায় পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যুক্তরাষ্ট্র সরকারের হাতে রয়েছে বলে দাবি করেন তিনি।


রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনের জন্য স্টারলিংক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করেন মাস্ক। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনের যোগাযোগ ও প্রতিরক্ষা কার্যক্রমে এ সেবা ব্যবহৃত হচ্ছে।


তথ্যসূত্র: জাগোনিউজ