এইচএসসির ফল শনিবার, যেভাবে জানবেন
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে শনিবার।
এদিন বেলা ১১টায় শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন ফল প্রকাশ করবেন। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান থেকে, অনলাইনে এবং এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।
বোর্ডগুলোর প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষার্থীরা https://eduboardresults.gov.bd I https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন।
প্রতিষ্ঠানগুলো ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইএন দিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবে।
এসএমএসে ফল
পরীক্ষার্থীরা যেকোনো মোবাইল নম্বর থেকে এসএমএস পাঠিয়ে ফলাফল দেখতে পারবেন।
এর জন্য HSC লিখে স্পেস দিয়ে নিজ বোর্ডের তিন অক্ষরের নাম, স্পেস দিয়ে রোল নম্বর এবং আবার স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখতে হবে। এরপর ১৬১৪০ নম্বরে এসএমস পাঠাতে হবে।
যেমন- HSC Dha২৩৪৫৬ ২০২৬ লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়ন
উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য অনলাইনে ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।
তথ্যসূত্র: বিডিনিউজ