শিবগঞ্জে ৫.৮৫০ কেজি হিরোইনসহ আটক ১
শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ মো. সহুবুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি চাঁপাইনবাবগঞ্জ-৫। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৬ টার দিকে শিবগঞ্জ উপজেলার কলকলিয়া গ্রামে তাঁর নিজ বসত বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটককৃত সহুবল ওই গ্রামের মৃত দোস মোহাম্মাদ হাজীর ছেলে।
এসআরবি-৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকা কানসাট ইউনিয়নের কলকলিয়া গ্রামে অভিযান চালিয়ে প্রথমে সোহবুল হককে আটক ও তার দেয়া তথ্যের ভিত্তিতে তার নিজ বসত বাড়ি থেকে পাঁচ কেজি ৮৫০ হিরোইন উদ্ধার করা হয়। এঘটনায় শিবগঞ্জ থানায় একটি মাদক মামলা হয়েছে এবং মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।