মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

নাটোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নাটোর প্রতিনিধি ১০ নভেম্বর ২০২৬ ১০:১৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ১০ নভেম্বর ২০২৬ ১০:১৪ অপরাহ্ন
নাটোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দেশ ধ্বংসকারী খুনী ফ্যাসিষ্ট ও রক্তপিপাসু শেখ হাসিনার অপতৎপরতা ও অপরাজনীতির বিরুদ্ধে নাটোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১০ টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নাটোর জেলার আয়োজনে আইনজীবী সমিতির  ভবনের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আইনজীবী সমিতির সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময়  উপস্থিত ছিলেন নাটোর জেলা আইনজী সমিতির সভাপতি রুহুল আমিন তালুকদার টগর,সাধারন সম্পাদক শফিকুল হক মুক্তা,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব শহীদ মাহামুদ মিঠু সহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।  এসময় বক্তারা বলেন  শেখ হাসিনার অপতৎপরতা ও অপরাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।  পাশাপাশি গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা।