মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

নাটোরে নিষিদ্ধ ছাত্রলীগের পিকেটিং, প্রতিবাদে জেলা ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

নাটোর প্রতিনিধি ১০ নভেম্বর ২০২৬ ১০:১৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ১০ নভেম্বর ২০২৬ ১০:১৫ অপরাহ্ন
নাটোরে নিষিদ্ধ ছাত্রলীগের পিকেটিং, প্রতিবাদে জেলা ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

নাটোর শহরের বিভিন্ন পয়েন্টে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের পিকেটিং ও বিক্ষোভ মিছিলের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত এসব কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টির খবরও পাওয়া গেছে।


অন্যদিকে, নিষিদ্ধ ছাত্রলীগের এসব কর্মকাণ্ডের প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন করেছে জেলা ছাত্রদল। এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম।


এদিকে, নাটোর শহরের টেক্সটাইল ইনস্টিটিউটের সামনে পণ্যবাহী একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা ঢাকা-রাজশাহী বাইপাস সড়কের টেক্সটাইল গেট এলাকায় ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।


অন্যদিকে, রাজশাহীর পুঠিয়ায় ট্রাকে আগুন দেওয়ার সময় জনতার ধাওয়ায় পালিয়ে নাটোরের তকিয়া এলাকায় আশ্রয় নেন ছাত্রলীগের দুই কর্মী হিসাব ও আল আমিন। পরে স্থানীয় গ্রামবাসী তাঁদের আটক করে মারধর করেন এবং নাটোর সদর থানার টহল পুলিশের হাতে তুলে দেন।