বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

ঠাকুরগাঁওয়ে হঠাৎ শিলাবৃষ্টি, ধান-সবজির ক্ষতির আশঙ্কা

সোনার দেশ ডেস্ক ১২ নভেম্বর ২০২৬ ১১:৪৮ পূর্বাহ্ন কৃষি
সোনার দেশ ডেস্ক ১২ নভেম্বর ২০২৬ ১১:৪৮ পূর্বাহ্ন
ঠাকুরগাঁওয়ে হঠাৎ শিলাবৃষ্টি, ধান-সবজির ক্ষতির আশঙ্কা

ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলায় হঠাৎ শিলাবৃষ্টিতে আমন ধানসহ বিভিন্ন ফসল ও শাকসবজির ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।


বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা থেকে শুরু হওয়া আকস্মিক এ শিলাবৃষ্টিতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষকরা। বিশেষ করে মাঠে থাকা পাকা ও আধাপাকা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।


কৃষকরা জানান, সন্ধ্যা থেকে ঠাকুরগাঁও সদর, বালিয়াডাঙ্গী ও হরিপুরসহ জেলার বিভিন্ন উপজেলায় শিলাবৃষ্টি হয়। এতে মাঠে থাকা ধানসহ বিভিন্ন ফসল ও শীতকালীন শাকসবজির ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।


জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মাজেদুল ইসলাম জানিয়েছেন, শিলাবৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ ও পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠপর্যায়ে কাজ করছেন উপসহকারী কৃষি কর্মকর্তারা। তবে অধিকাংশ ধান মাঠ থেকে তোলা হয়ে গেছে। যদিও ক্ষয়ক্ষতি হয়, সেটি বেশি হবে না বলে ধারণা করা হচ্ছে।


তথ্যসূত্র: জাগোনিউজ