শিবগঞ্জে হেরোইন ও ইয়াবা সহ এক নারী আটক
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ সুফিয়া বেগম (৪০) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাঁর কাছে থাকা মাদক বিক্রি করা নগদ ১ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টা থেকে ৩টা ৪০ মিনিট পর্যন্ত শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিকারপুর ধুমাপুকুর গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
আটক সুফিয়া বেগম ওই গ্রামের তহুরুল ইসলামের স্ত্রী। অভিযানে তাঁর কাছ থেকে ৫ গ্রাম হেরোইন ৩০ পিস ইয়াবা ও নগদ ১ হাজার ২৫০ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মোঃ মুস্তাফিজুর বাদী হয়ে আটককৃত নারীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।