বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

গোদাগাড়ী পৌর আ.লীগের সভাপতি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ১৮ নভেম্বর ২০২৬ ১০:৫৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৮ নভেম্বর ২০২৬ ১০:৫৭ অপরাহ্ন
গোদাগাড়ী পৌর আ.লীগের সভাপতি গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোদাগাড়ী পৌর সভাপতি রবিউল আলমকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গোদাগাড়ীর সিএন্ডবি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিউল আলমের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


ওসি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।