অসহায় ভিক্ষুককে বাড়ি পৌঁছে দিলেন সাবেক ছাত্রনেতা বাচ্চু
সমাজে যখন মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহমর্মিতার তীব্র সংকট চলছে, ঠিক সেই সময়ে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন রাজশাহী কলেজ ছাত্র সংসদের র সাবেক জিএস ও অবসরপ্রাপ্ত ব্যাংকার কাফিউল্লাহ সরকার বাচ্চু।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৮ নভেম্বর) দিনশেষে। সারাদিন ভিক্ষাবৃত্তি শেষে হুইলচেয়ারে করে নিজের গন্তব্যে ফিরছিলেন এক শারীরিক প্রতিবন্ধী ভিক্ষুক। কিন্তু শারীরিক অক্ষমতা ও ক্লান্তির কারণে তিনি একা হুইলচেয়ারটি চালিয়ে বাড়ি ফিরতে পারছিলেন না। রাস্তায় ওই অসহায় বৃদ্ধের এমন অসহায়ত্ব ও সংগ্রাম চোখে পড়ে সাবেক ছাত্রনেতা কাফিউল্লাহ সরকার বাচ্চুর। সামাজিক অবস্থান বা কোনো সংকোচের তোয়াক্কা না করেই তিনি পরম মমতায় এগিয়ে আসেন। নিজের হাতে হুইলচেয়ারটি ঠেলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ওই ভিক্ষুককে রাজশাহীর বালিপুকুর এলাকায় তার নিজ বাড়িতে নিরাপদে পৌঁছে দেন।
শুধু বাড়ি পৌঁছে দিয়েই নিজের দায়িত্ব শেষ করেননি এই প্রবীণ ব্যাংকার। ওই অসহায় মানুষটির ভবিষ্যতের কথা ভেবে এবং যেকোনো বিপদ-আপদে পাশে থাকার অঙ্গীকার করেন
কাফিউল্লাহ সরকার বাচ্চু মনে করেন, বর্তমান সময়ে চারদিকে মানবিক বিপর্যয় চলছে। এই ক্রান্তিকালে বিত্তবান ও সচেতন মানুষদের উচিত সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষদের পাশে দাঁড়ানো।