বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অপরাধ প্রবণতা ও শিক্ষার্থীদের সচেতনতা নিয়ে সেমিনার
সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক ব্যবহার, অনলাইন অপরাধ ও ডিজিটাল ঝুঁকি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘ঞৎবহফং ড়ভ ঈৎরসব ধহফ ঝঃঁফবহঃং অধিৎবহবংং ধনড়ঁঃ ঝড়পরধষ গবফরধ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাফেয়ার্স এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে মূল বক্তা ছিলেন বাংলাদেশ পুলিশের এপিবিএন সদর দপ্তরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) ড. মোহাম্মদ শাহজাহান, পিএইচডি। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। বিশেষ অতিথি ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ।
মূল বক্তব্যে ড. মোহাম্মদ শাহজাহান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়; জ্ঞান অর্জন, সৃজনশীলতা প্রকাশ, দক্ষতা উন্নয়ন ও পেশাগত সম্ভাবনা তৈরির গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তবে এর অসচেতন ব্যবহার ব্যক্তি ও সমাজের জন্য নানা ঝুঁকি তৈরি করতে পারে। অনলাইন জগতে নিরাপদ থাকতে শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞানের পাশাপাশি সচেতন, দায়িত্বশীল ও সতর্ক ব্যবহারকারী হতে হবে।
সেমিনারে সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক দিক কাজে লাগানোর পাশাপাশি অনলাইন অপরাধ ও ডিজিটাল ঝুঁকি থেকে নিজেদের সুরক্ষিত রাখার বিভিন্ন বাস্তবভিত্তিক দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক শামীম আহমদ, রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) মুহাম্মদ খালেদ বিন ইউসুফ, প্রক্টর ড. মো. আব্দুল আওয়ালসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইন ও মানবাধিকার বিভাগের প্রভাষক রাইসা হোসেন।
শেষে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ সমাপনী বক্তব্য দেন। সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতনতা বৃদ্ধি, অনলাইন অপরাধ সম্পর্কে ধারণা এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।